• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ইট’স অ্যান অর্ডার ‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

লেজারের মাধ্যমে ইন্টারনেট দিচ্ছে অ্যালফাবেট

Reporter Name / ৪৫৬ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সরবরাহ সব দেশের জন্যই কঠিন। যুক্তরাষ্ট্রে এ অসাধ্য সাধনে ইলোন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করছে।

আরেক প্রযুক্তি জায়ান্ট গুগল বেলুনের মাধ্যমে ইন্টারনেট সরবরাহের চেষ্টা চালালেও সফল হয়নি। তবে বর্তমানে আলোক রশ্মি ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহে কাজ করছে কোম্পানিটি।

প্রজেক্ট তারা নামে এটি পরিচালনা করা হচ্ছে। অ্যালফাবেটের ইনোভেশন ল্যাব এক্সের একটি অংশ এটি। এটিকে মুনশুট ফ্যাক্টরি নামেও ডাকা হয়।

কোম্পানিটির নির্বাহীরা জানান, বেলুনের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ ব্যয়বহুল হওয়ায় ২০১৬ সালে নতুন এ প্রকল্প চালু করা হয়। বর্তমানে প্রকল্পটি ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান মহেশ কৃষ্ণস্বামী।

তারা ও ভারতী এয়ারটেলের কর্মকর্তারা রয়টার্সকে জানান, বর্তমানে ভারতে বড় পরিসরে লেজার ইন্টারনেট প্রযুক্তি চালুতে কাজ চলছে। তবে এটি চালুতে কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে সে সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়া, কেনিয়া, ফিজিসহ ১৩টি দেশে লেজার প্রযুক্তির মাধ্যমে তারা ইন্টারনেট সরবরাহ করছে বলে জানিয়েছেন কৃষ্ণগোস্বামী।

এছাড়া আফ্রিকায় ইকোনেট গ্রুপ, অঙ্গসংস্থান লিকুইড টেলিকম, ভারতে ইন্টারনেট সরবরাহকারী ব্লুটাউন ও প্যাসিফিক দ্বীপের ডিজিসেলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বলেও জানানো হয়।

মহেশ বলেন, ’আমরা এমন একটি কোম্পানিতে পরিণত হতে চাচ্ছি, যাদের কাছ থেকে গ্রাহকরা এক ডলারে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category