• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন আরব জোটের, কোণঠাসা নেতানিয়াহু ৩০ বিলিয়নের নিচে রিজার্ভ, তবু মেটানো যাবে ৫ মাসের আমদানি ব্যয় গডফাদার ১ হাজারের বেশি: কোটি মাদক জব্দের পরও বাজারে পৌঁছে যাচ্ছে ৮৫ শতাংশ ৩ বছর পরপর হালনাগাদ হবে সরকারি নির্মাণের দর, ৬ মাসে ডিজিটাল ব্যবস্থা ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, রেমিট্যান্সেও কাটছে না চাপ ঝুলে আছে ১ লাখ ৩৬ হাজার আবেদন: এনআইডি সংশোধনের নামে সক্রিয় ভয়ংকর চক্র বিপ্লব ও সংহতি দিবস : জিয়া জাতির নির্ভরতার মহান কাণ্ডারী রাজধানীর ৫৭ ওয়ার্ডের ১৪ শতাংশ বাড়িতে লার্ভা: ডেঙ্গু ঝুঁকিতে ২৯টি ঘুড়ির নাটাই আপনার হাতে

ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন আরব জোটের, কোণঠাসা নেতানিয়াহু

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ইসরাইলের বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট। গত সপ্তাহের নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আইজেনকোটের প্রতি সমর্থন জানাল জোটটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেয়ার সুপারিশ করে এদিন সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা।

গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্টে রেকর্ড ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। এর ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।

জয়েন্ট লিস্টের সমর্থন পাওয়ায় পরবর্তী পার্লামেন্টে আইজেনকোটের পক্ষে সমর্থন জানানো আইনপ্রণেতার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৭-তে, যা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি আইনপ্রণেতার সমর্থন পেয়েছিলেন আইজেনকোট। তবে যারা তাকে সমর্থন দিচ্ছেন, তাদের সবাই শেষ পর্যন্ত তার জোট সরকারে যোগ দেবেন, এমনটি নয়।

জয়েন্ট লিস্ট জানায়, নেতানিয়াহু ও তার সরকারকে আবার ক্ষমতায় ফেরা ঠেকানোর জনদাবির পরিপ্রেক্ষিতে জোটের তিনটি অংশ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর রাজনৈতিক পথের বিরোধিতা এবং আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি ও তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বৈধতা খর্বের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের অবস্থান এখনো যথেষ্ট স্পষ্ট নয়। তা সত্ত্বেও আইজেনকোটকে সমর্থন দেয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা।

জয়েন্ট লিস্টের মতে, নেতানিয়াহুর তুলনায় আইজেনকোটের সমর্থনের ব্যবধান আরও বাড়ানো গেলে সরকার পরিবর্তনের সম্ভাবনা জোরালো হবে। একই সঙ্গে নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category