• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতারের পর কারাগারে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় অন্দরমহলের অচেনা ইন্দিরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি বিশাল সমুদ্রসীমা জয়ের এক দশক পরও অন্ধকারে মৎস্য প্রশাসন: ৭০ শতাংশ জলসীমার তথ্যই নেই সরকারের হাতে খোলাবাজারের চড়া দাম এড়াতে নতুন কৌশল: স্পট মার্কেট ছেড়ে চুক্তিভিত্তিক এলএনজি আমদানিতে ফিরছে পেট্রোবাংলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম সরকার কি কোনো নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

একটানা চেয়ারে বসে কাজ: ‘সিটিং ডিজঅর্ডার’-এ আক্রান্ত হতে পারেন

ডা.-আলতাফ হোসেন সরকার / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

একটানা অফিসে বসে কাজ করে কোমর ও পিঠে ব্যথা নিত্যসঙ্গী অনেকেরই। কয়েকজনের আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাও মাথাচাড়া দিয়ে ওঠে। দীর্ঘক্ষণ এভাবে এক জায়গার বসে কাজ করলে পিঠের
লিগামেন্ট, পেশী, জয়েন্ট ও হাড়ের উপর কোনো না কোনোভাবে বেশি ও ভুলভাবে চাপ পড়লে এ ধরনের ব্যথা বাড়ে। তার উপর যদি চোট-আঘাত যা আর্থ্রাইটিস থাকে, তাহলে তো কথাই নেই। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, খারাপ কোলেস্টেরল, কোমর এবং আশপাশের অঞ্চলের মেদ বেড়ে যাওয়ার কারণে হতে পারে এ ‘সিটিং ডিজঅর্ডার’। পুষ্টিবিদদের পরামর্শ হলো, একটানা বসে কাজ না করে মাঝে মধ্যেই একটু উঠে হেঁটে এলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তিনি বলেন, ‘আধ বা ১ ঘণ্টা অন্তর কম্পিউটার থেকে চোখ সরাতে পারলে চোখেরও আরাম হয়।’

 কাজের মাঝে কীভাবে নিজের কোমরের যত্ন নেবেন: দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে মিটিং করতে পারলে একটানা বসে থাকতে হবে না। আবার যদি অনলাইনে মিটিং করতে হয়, সেক্ষেত্রেও হাতে নিজের ফোন নিয়ে বাড়ির সামনে ঘুরে তা করা যেতেই পারে।

কাজের মধ্যে হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন: অফিসে কাজ করতে করতে হঠাৎ শুরু হলো মাথাব্যথা। খারাপ লাগলেও কাজ বন্ধ করে তো ঘুমানোর সুযোগ নেই, এদিকে মাথার ব্যথায় অবস্থা নাজেহাল। কী করবেন বুঝে উঠতে পারছেন না। এরকম পরিস্থিতিতে খানিকটা আরাম পাবেন কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে।

হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন: অনেক সময় শরীরে পানির অভাব হলে মাথাব্যথা শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে, পানি খাওয়ার আধ ঘণ্টার মধ্যেই কাজ হতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে মাথাব্যথা। এ সমস্যা এড়াতে মাঝে মাঝে পানি তো খাবেনই, সঙ্গে এমন কিছু ফল খান, যাতে পানির পরিমাণ বেশি থাকে। 

মাথাব্যথার প্রদাহ কমাতে ঠাণ্ডা সেঁক কাজে লাগতে পারে। কাপড়ে বরফ মুড়িয়ে নিতে পারেন অথবা সেঁক দেয়ার পানি ভর্তি পাউচ থাকলে তো খুবই ভালো। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশে চেপে চেপে সেঁক দিন। অল্প সময়ের মধ্যে প্রদাহ কমবে, আরামও পাবেন।

মাথার যন্ত্রণায় আদা-চা-ও খেতে পারেন। আদা এবং চা দু’টি জিনিসেই অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রদাহ কমানোর উপাদান থাকে। ২৫০ মিলিগ্রাম আদাগুঁড়ো দিয়ে চা খেলে কিছুক্ষণের মধ্যেই মাথাব্যথা কমে। মাথাব্যথা থেকে অনেকের বমিভাব, গা গোলানোর মতো সমস্যা দেখা দেয়। আদা সেসব অস্বস্তিও কমাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category