• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন হামের থাবায় কাঁপছে কুষ্টিয়া: একদিনে হাসপাতালে ২৮ অপহরণ, সালিশ ও ফের পলায়ন: কুমিল্লার মেঘনায় স্কুলছাত্রীকে নিয়ে ধূম্রজাল

মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ উপসচিবের ভুয়া পরিচয়ে

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবের ভুয়া পরিচয়ে মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে চার কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার ঢাকা ও গাইবান্ধা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আসাদুজ্জামান মানিক (৪৭) ও আবদুল গফ্ফার (৭৭)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই ঢাকা উত্তর বিভাগ।

পিবিআই বলছে, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের ও নতুন নিয়োগপ্রাপ্ত গ্রন্থাগারিকদের বেতন–ভাতা নিয়মিত করার আশ্বাস দিয়ে এ দুজন প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি এমপিওভুক্ত বাতিল করার হুমকি দিয়ে বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করেছেন। প্রতারক চক্রের সদস্যরা বরিশালের ভোলা, বরগুনা ও নাটোরের অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষকের কাছ থেকে টাকা নিয়েছেন।

পিবিআই আরও বলেন, এই চক্রের সদস্যরা ২০২১ সাল থেকে প্রতারণা করে আসছিলেন। তাঁরা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ৪ লাখ থেকে ১৩ লাখ টাকা করে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category