• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
লুইজিয়ানায় ৮ শিশুকে গুলি করে হত্যা, পুলিশের গুলিতে ঘাতক নিহত যুদ্ধবিরতির চরম মুহূর্তে ভূ-রাজনৈতিক উত্তেজনা সময় পেয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডার গড়ছে ইরান এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব: ইউনিট প্রতি ১ টাকা ৮০ পয়সা কনকচাঁপা-বেবী নাজনীনসহ ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ আজ ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা ড্রোন হামলা মূল্যস্ফীতি, লোডশেডিং ও স্থবিরতার চরম সাঁড়াশি নিগড়ে দেশ টাইম ম্যাগাজিনের স্বীকৃতি: তারেক রহমানের জন্য আন্তর্জাতিক সম্মান নাকি পতনের অশনিসংকেত? দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু লবণের রাজত্বে বিপন্ন জীবন: তৃষ্ণার্ত উপকূলে এক কলস পানির যুদ্ধ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হতে চলায় এবং ইরানের পাল্টা অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই মূল্যবৃদ্ধির তথ্য জানিয়েছে।

শনিবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে দেওয়া না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টা ৪৪ মিনিটে এই আলটিমেটামের সময় শেষ হচ্ছে। অন্যদিকে, ইসরায়েল এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই বার্তার প্রেক্ষিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা হলে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এই পাল্টাপাল্টি অবস্থানের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এএফপির তথ্যমতে, রোববার রাতে বাজার খোলার পর মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআই-এর দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়ায়। একই সময়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category