• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
তরুণ ডায়াবেটিস রোগীদের নতুন শঙ্কা: প্রতি ৫ জনে ১ জন বিরল ‘মডি’তে আক্রান্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন

অতিরিক্ত চর্বি পুরুষের বন্ধ্যত্বের জন্য দায়ী পেটের: গবেষণা

Reporter Name / ৩৯৬ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আমরা অনেকেই মনে করি বন্ধ্যত্ব শুধু নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। এ ধারণা মোটেও ঠিক নয়। আর আমাদের সমাজে বন্ধ্যত্বের দায় নারীর ওপর চাপানো হয়।

তবে বিজ্ঞানীরা বলছেন, শুধু নারী নয় পুরুষও সন্তান জন্ম দিতে ব্যর্থ হতে পারে। বিজ্ঞানীরা পুরুষের বন্ধ্যত্বের জন্য পেটের অতিরিক্ত চর্বিকে দায়ী করেছেন।

খাদ্যাভ্যাসে অনিয়ম, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া এবং আধুনিক জীবনযাপনের কারণে দিন দিন পেটে জমা মেদই সন্তান জন্মদানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে গবেষকদের দাবি।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একদল পুরুষের ওপর একটি পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষায় ওবেসিটিতে আক্রান্ত ১৫ জন পুরুষের স্পার্ম নিয়ে পরীক্ষা করেন গবেষকেরা।

গবেষণায় তারা দেখতে পান- ওবেসিটিতে আক্রান্ত পুরুষদের শুক্রাণুর জিনে ক্ষুধা নিয়ন্ত্রণের বিষয়টি বেশ দুর্বল হয়। স্পার্ম কাউন্টও কমে যায় পেটের অতিরিক্ত চর্বির কারণে। কমতে কমতে এতই কমতে থাকে যে সন্তান জন্মদানে বাধাগ্রস্ত হয়।

আর এসব পুরুষদের নানা শারীরিক কসরত ও নিয়মের মধ্যে রেখে ওবেসিটি তাড়ানোর পর দ্বিতীয় দফায় পরীক্ষা করেন বিজ্ঞানীরা। তবে সে সময় সমস্যা অনেক কমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category