• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

উত্তেজনা বাড়িয়ে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া-চীন

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

চীন এবং রাশিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে এই মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে যখন এই দুটি দেশের টানাপড়েন ও উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র ২০২৪ নামের এই মহড়া গত রোববার থেকে গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে- আরও দু-এক দিন মহড়াটি চলবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধেরে জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: গ্লোবাল টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category