• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল থেকে পদ্মা সেতু হয়ে দুই ট্রেন চলবে

Reporter Name / ২৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

রেলওয়ে পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলে নতুন যাত্রা শুরু হচ্ছে। ঢাকা থেকে সরাসরি ওই অঞ্চলের সঙ্গে এক প্রকার ঝুঁকি নিয়েই ট্রেন চলাচল করে। ওই রুটে নির্ধারিত ট্রেনের প্রায় দ্বিগুণ ট্রেন চলাচল করছে। এতে ট্রেনের ধীরগতিসহ যাত্রীঝুঁকিও বাড়ছে। এমন অবস্থায় ১ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস নতুন রুট পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল শুরু হচ্ছে। ২ নভেম্বর একই রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকায় পৌঁছবে।

বর্তমানে ট্রেন দুটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করছে। ঢাকা থেকে খুলনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন দুটি পৌঁছতে সময় লাগছে প্রায় ১১ ঘণ্টা। নতুন রুট পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছতে ট্রেন দুটির সময় লাগবে মাত্র সাড়ে ৫ ঘণ্টা। নতুন রুটে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতি নিয়ে ট্রেন চলবে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে বর্তমানে প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করছে। এ রুটে সিঙ্গেল লাইনের ক্ষমতা রয়েছে এর অর্ধেক ট্রেন চালানোর। কিন্তু বিকল্প রুট ও ডাবল লাইন না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করছে। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই রুটে ঝুঁকি কমাতে ও দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালাতে নতুন রুট ব্যবহারের সিদ্ধান্ত নেয়। পর্যায়ক্রমে আরও ট্রেন নতুন এ পথে চালানো হবে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আরও ৫ জোড়া (১০টি) ট্রেন চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রুটে প্রস্তুত ট্রেনগুলো চালানো হবে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম কিরন শিশির গণমাধ্যমকে বলেন, যাত্রীসেবা বৃদ্ধি, নিরাপত্তা ও গতি বাড়াতে রেলে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে যেসব ট্রেন চলাচল করছে, তার মধ্যে বেশ কিছু ট্রেন নতুন রুট পশ্চিমাঞ্চল থেকে ভাঙ্গা থেকে পদ্মা সেতু পারি দিয়ে ঢাকার সঙ্গে চলাচল করবে।

শিশির আরও বলেন, নতুন রুটে চলা ট্রেনগুলো কমলাপুর স্টেশন ৮, ৯ ও ১০ নম্বর প্ল্যাটফরম হয়ে চলাচল করবে। ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন রেলপথে যথাযথ গতি নিয়ে ট্রেন চালাতে লোকবলসহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি।

‘সুন্দরবন এক্সপ্রেস’ (৭২৫) খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে ও ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে ও খুলনা পৌঁছাবে বিকাল ৩টা ৫০ মিনিটে। অন্যদিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ (৭৯৫) ট্রেনটি বেনাপোল ছাড়বে বেলা ১টায় ও ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে ও বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মাসুদ সরওয়ার যুগান্তরকে বলেন, যাত্রীরা আগের নিয়মেই অনলাইনে টিকিট কাটতে পারছেন। আমরা কমলাপুর স্টেশনে থেকেও নির্ধারিত আসনবিহীন টিকিট বিক্রি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category