• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline
আবারো তেলের দাম বাড়ল ৩ শতাংশ হরমুজ প্রণালিতে ইরানের অধিকার রয়েছে, পশ্চিমাদের ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ কড়া সমালোচনা রাশিয়ার গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান পারমাণবিক যুগে বাংলাদেশ মাঠে কৃষকই যখন ‘বজ্রদণ্ড’: বজ্রপাতে কেন অসহায়ত্বের কবলে বাংলাদেশ? সংঘাত এড়িয়ে দীর্ঘমেয়াদী আন্দোলনের পথে ১১ দল: লক্ষ্য ‘গণভোটের রায়’ বাস্তবায়ন ২০২৬-২৭ বাজেট: ৬ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা, পরোক্ষ করের চাপে পিষ্ট হতে পারে সাধারণ মানুষ জিন প্রযুক্তি ও এআই: মানুষের ‘নিখুঁত’ প্রজন্ম গড়ার হাতছানি অব্যবহৃত জমিতে ‘সৌরবিদ্যুৎ’ উৎপাদন করতে চায় রেল সাগরে গ্যাসের বিশাল ভাণ্ডার: টেকনাফ-সেন্ট মার্টিন ব্লকে ৬ টিসিএফ পাওয়ার সম্ভাবনা

ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে মৌখিকভাবে শান্তিচুক্তি করেছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এখন থেকে তারা আর কোনো সংঘর্ষে জড়াবে না বলে এ চুক্তি করেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই চুক্তি হয়।

এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমণ্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে তুচ্ছ ঘটনায় একাধিকবার সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সংঘর্ষের স্থায়ী অবসান ঘটাতে নিউমার্কেট থানার ওসি অভিনব এই উদ্যোগ নেন।

যদিও সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তিচুক্তি কর্মসূচিতে অংশ নেয়নি। ওসি জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা বলছে যে তাদের সঙ্গে কারও কোনো সমস্যা নেই। তবে আমরা আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের শান্তি উদ্যোগে যোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category