• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

সরকারের প্রতি হিংসার প্রতিফলন জিয়া পরিবার: অলি

Reporter Name / ৩৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়াটা দেশে বিরোধীদল শূন্য করার অপপ্রয়াস। এ রায়ের ফলে বিচার বিভাগ প্রমাণ করেছে তারা স্বাধীন না। বর্তমান সরকার আদালতকে তার কাজ সঠিকভাবে করতে দিচ্ছে না। তাদের প্রভাবিত করা হচ্ছে।

এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, আজকের ফরমায়েশি রায় জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নিয়ে বিএনপি ও বিরোধীদলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগে করা। জিয়া পরিবারকে বিনাশ এবং তারেক রহমানের জনপ্রিয়তা ও উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাদের সাজা দেওয়া হয়েছে।

তারেক রহমান এবং জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান অলি আহমদ। একই সঙ্গে অবিলম্বে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় সাজা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category