• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী

হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস-এর চিকিৎসা

ডা. আলতাফ হোসেন সরকার / ১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

এটি যেহেতু অস্থিসন্ধির ক্ষয়জনিত রোগ অতএব হাড়ের ক্ষয় সম্পূর্ণ বন্ধ করা
সম্ভব নয়। কিন্তু চিকিৎসার মাধ্যমে ব্যথা নিরাময় ও অস্থিসন্ধির মুভমেন্ট
স্বাভাবিক রাখা সম্ভব, তাতে রোগীর স্বাভাবিক জীবনযাপনে কোনো কষ্ট
থাকে না।
কনজারভেটিভ চিকিৎসা: মেডিকেশন বা ওষুধ এন এস আই ডি এস
ডায়েটরি সাপ্লিমেন্ট যেমন: গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইড, কন্ড্রোটিন
সালফেট, ক্যালসিয়াম, হ্যালুরনিক অ্যাসিড ইত্যাদি।
ফিজিওথেরাপি চিকিৎসা: এটিই সবচেয়ে আধুনিক ও পার্শ্ব-প্রতিক্রিয়াবিহীন
চিকিৎসা পদ্ধতি। বয়স্ক লোকদের যেহেতু এ রোগ বেশি হয় সেহেতু ওষুধের
ব্যবহার যত কম করা যায় তত ভালো, তবে ফিজিওথেরাপি চিকিৎসা কারণ
অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়, অতএব একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের
তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে।
‘অস্টিওআর্থ্রাইটিস অব নি জয়েন্ট’ চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক বিভিন্ন রকম
মেথড ব্যবহার করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য:
ম্যানুপুলেশন থেরাপি, আলট্রা সাউন্ড থেরাপি, শর্ট-ওয়েভ ডায়াথারমি,
ইন্টার ফ্যারেনশিয়াল থেরাপি, লেজার থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ,
স্ট্যাটিক সাইক্লিং ইত্যাদি। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে সম্পূর্ণ
বিশ্রামে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে দ্রুত আরোগ্য লাভ করা যায়।
ইন্ট্রা-আরটিকুলার ইনজেকশন: এটাকে মেডিকেলের ভাষায় ভিস্ত
সাপিমেনটেশন বলা হয়। আমাদের হাঁটুর অস্থিসন্ধিতে এক ধরনের
সাইনোভিয়াল ফ্লুইড থাকে, বয়স ৪০-এর উপর হলে যেমন অস্থি বা হাড়ের
ক্ষয় হয় তেমনি সাইনোভিয়াল ফ্লুইডও শুকিয়ে যায়, সেক্ষেত্রে ইন্ট্রা
আরটিকুলার ইনজেকশন দেয়া হয়, তবে ইনজেকশন দেয়ার ক্ষেত্রে রোগীর
ডায়াবেটিস, উচ্চরক্তচাপ কিংবা কিডনি ডিজিজ আছে কিনা তা দেখতে হবে
এবং থাকলে অবস্থা অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য অবশ্যই
একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সার্জিক্যাল চিকিৎসা: সাধারণত দেখা যায় শতকরা ৯৫ ভাগ রোগীই ওষুধের
পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমেই ভালো থাকেন, তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। যেমন: জয়েন্ট রিপ্লেসমেন্ট
বা আরথোপ্লাস্টি। কিন্তু অপারেশনের আগে ও পরে রোগীকে পুনর্বাসনের
জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়।
‘অস্টিওআর্থ্রাইটিস অব নি জয়েন্ট’ রোগে রোগীদের সতর্কতা:
এটি যেহেতু বয়সজনিত রোগ তাই রোগীকে কিছু নিয়ম-কানুন মেনে চলতে
হবে ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে।
যেমন:
জয়েন্টকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে বিশেষ করে তীব্র ব্যথা
থাকাবস্থায় ৫-৭ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা
বসে থাকার মধ্যে বিশ্রাম নিতে হবে।
সিঁড়ি দিয়ে ওঠা-নামা কম করতে হবে।
উঁচু-নিচু জায়গায় হাঁটাচলা কম করবেন।
অধিক ওজনের রোগীদের ক্ষেত্রে শরীরের ওজন কমাতে হবে।
ব্যথা বেশি থাকা অবস্থায় টয়লেটে হাই কমোড ব্যবহার করবেন
কিন্তু সুস্থ হওয়ার পর স্বাভাবিক কমোড ব্যবহার করবেন।
ব্যথা বেশি থাকা অবস্থায় নামাজ চেয়ারে বসে পড়বেন কিন্তু সুস্থ
হওয়ার পর স্বাভাবিকভাবে পড়বেন।
হাঁটাচলার সময় জয়েন্ট সাপোর্টের জন্য চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী এসিস্টিভ ডিভাইস বা অর্থসিস ব্যবহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category