• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
আমাদের মোহিত কামাল ভাই জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ ৩ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রিজভী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় ইসি: ইসি সচিব প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি খেলাধুলার মাধ্যমে মাদক-অপরাধ থেকে দূরে থাকবে তরুণরা: ত্রাণমন্ত্রী ওজন কমাতে কোন ব্যায়ামে মিলবে বেশি উপকার

‘শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়েছে’: শ্রমমন্ত্রী

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পেয়েছেন। নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।” এছাড়া ঈদের পর বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু করতে সরকার কাজ শুরু করবে বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতেও সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং তাদের পাশে রয়েছে। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে দেশে তাদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে প্রবাসীদের পরিবারকে সতর্ক করার পাশাপাশি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। দালাল চক্রের প্রতারণা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার চালুর পাশাপাশি আগামী মাস থেকে বিদেশগামী শ্রমিকদের ভাষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।

ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন এবং পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে। এদিকে, সিলেটের শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category