• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সিআইডি-ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে ৯৩ শিক্ষানবিশ এএসপির পদায়ন শাপলা চত্বরে ‘গণহত্যা’ হয়েছে: চিফ প্রসিকিউটর ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে হাইকোর্টে রিট ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ নিজের বেতন নিজেই মেটান ভিনি!

আসমানী মুসিবত এড়ানোর জন্য ১০টি পরামর্শ

বাদল সৈয়দ / ৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ব্যাপারগুলো রাস্তায় পড়ে থাকা কলার খোসার মতো। দেখতে নিরীহ কিন্তু পাত্তা না দিলে পা পিছলে বড় বিপদ হতে পারে।
একেবারে আসমানী মুসিবত যাকে বলে!
এ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য দশটি পরামর্শ দিলাম।
১ ) না পড়ে, না বুঝে কিছুতে সই করবেন না।
২ ) নিজের ব্যাংক অ্যাকাউন্টে অন্যকে লেনদেন করতে দেবেন না। কোনো অস্বাভাবিক লেনদেন হলে দায়-দায়িত্ব আপনার ঘাড়ে আসবে।
৩ ) মোবাইল বা কম্পিউটারে অপরিচিত কোনো লিংক খুলবেন না। হ্যাকিংয়ের শিকার হতে পারেন।
৪ ) কারো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হওয়ার সময় সাবধান থাকবেন। কারণ তিনি ঋণ শোধ না করলে তা পরিশোধ করার দায়িত্ব আপনার ওপর বর্তাবে।
৫ ) এয়ারপোর্টে, রেলস্টেশন বা বাস স্টেশনে অপরিচিত কারো ব্যাগ বহন করবেন না। একইভাবে নিজের গাড়িতেও ভেতরে কী আছে নিশ্চিত না হয়ে কারো ব্যাগ বহন করবেন না।
৬ ) বিদেশ থেকে আসা বা বিদেশে যাওয়ার সময় অনেকে তাঁদের আত্মীয়-স্বজনকে উপহার পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। অবশ্যই তাঁর সামনেই প্যাকেট খুলে দেখে নিন ভেতরে কী আছে। ভদ্রতা করে এ কাজ না করায় অনেকে বিপদে পড়েন।
৭ ) বিতর্কিত কেউ থাকবেন এমন অনুষ্ঠানে না যাওয়াই ভালো। আপনি হয়তো তাকে চেনেনই না, কিন্তু ওই অনুষ্ঠানে আপনার উপস্থিতি ধারণা দিতে পারে যে তাঁর সঙ্গে আপনার সখ্যতা আছে। এটা সমস্যা ডেকে আনতে পারে।
৮ ) বিতর্কিত কারো সঙ্গে ছবি তোলা উচিত নয়। পরে এ ছবি ঝামেলায় ফেলতে পারে।
৯ ) অপরিচিত কাউকে ফোন ব্যবহার করতে না দেওয়াই ভালো। যদি সত্যিই বিপদগ্রস্ত কেউ সাহায্য চান, তবে দিতে পারেন। সেক্ষেত্রেও আপনার আড়ালে কথা বলতে দেবেন না।
১০ ) পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সম্পর্কে জানুন। কারণ প্রতিবেশীর কর্মকাণ্ড আপনাকে শুধু বিব্রতই নয়, বিপদেও ফেলতে পারে।
শুধু খেয়ালের অভাবে আকাশ থেকে টুপ করে বিপদ কোলে এসে পড়লে দুঃখের সীমা থাকে না।
So, better safe than sorry.
অতএব, পরে কষ্ট পাওয়ার চেয়ে আগে সতর্ক থাকুন।
#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category